অজ্ঞতার কুযুক্তি (Argument from Ignorance Fallacy)

১. দাবীঃ যেহেতু তুমি জানো না, বিগ ব্যাং এর আগে কী ছিল, তাই আমার দাবীটি যে আল্লাহ সব সৃষ্টি করেছে, এটাই সঠিক!
২. যেহেতু তুমি ভালবাসা সংজ্ঞায়িত করতে পারো না তাই হনুমান এক লাফে ভারত থেকে শ্রীলঙ্কা পৌঁছে গেছে!
(বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা কুতর্ক বা হেত্বাভাস)

তালগাছ আমার কুযুক্তি/Argument from final Consequences

উপস্থাপিত যুক্তি তথ্য প্রমাণ যাই হোক না কেন, যুক্তিতর্কের ফলাফল আপনি আগেই নির্ধারণ করে সেই বিশ্বাসে স্থির থাকলে তাকে আমরা বলি আর্গুমেন্ট ফ্রম ফাইনাল কন্সিকুয়েন্সেস।

Continue reading

আমি কেন বিজ্ঞানে বিশ্বাস করি?

প্রায়ই মুমিনদের কাছ থেকে এই অভিযোগ পাওয়া যায় যে আপনিও তো অন্ধ ভাবে বিজ্ঞানে বিশ্বাস করেন। আসলে কি আমি বিজ্ঞানে অন্ধ বিশ্বাসী? আমি বিজ্ঞানে বিশ্বাস করি কিন্তু অন্ধ বিশ্বাসী নই। কারণ বিজ্ঞান আর ধর্মের অন্ধ বিশ্বাস এক না, কোন দিন এক হতে পারেনা।

Continue reading

কিছু কমন বিষয় এবং কিছু শব্দের অর্থ

আজকে কিছু কমন বিষয় এবং কিছু শব্দের অর্থ দিয়ে শুরু করছি।

বিশ্বাস: বিশ্বাস (belief) হচ্ছে যেটা সত্য বা সম্ভাব্য সত্য বলে আপনি মনে করেন সেটা। বিশ্বাস পরিবর্তন হতে পারে নতুন তথ্য হাতে আসার সাথে ।
ধর্মীয় বিশ্বাস (faith) হচ্ছে অন্ধ বিশ্বাস এটা যেহেতু কোন যুক্তি প্রমাণ ছাড়াই, তাই এটাতে মানুষ অটল থাকে।

Continue reading

“God of the gaps fallacy” শূন্যস্থান পূরণের ঈশ্বর কুযুক্তি

এই লজিকাল ফ্যালাসিটা অনেকটা Argument from Ignorance Fallacy এর মতই। এটারও উৎপত্তি অজ্ঞতা থেকে।

যেখানেই অজ্ঞতা সেখানেই ঈশ্বর। মানুষ ঈশ্বরকে ব্যাবহার করে যখন সে কোন ঘটনার প্রকৃত কারণ খুঁজে পায় না।

Continue reading

Confirmation bias fallacy: পক্ষপাতদুষ্ট নিশ্চিত কুযুক্তি

মনে করেন আপনি স্কুল বা কলেজের কোন ক্লাসে গেছেন। গিয়ে আপনি সিউর যে আপনি ঠিক ক্লাসে আছেন। কিন্তু ক্লাসে গিয়ে দেখলেন একজন নতুন প্রফেসর পড়াচ্ছেন। আপনি তখন ভাবলেন, ও, আজকে সাবস্টিটিউট টিচার এসেছে। তার পর টিচার যখন পড়ানো শুরু করল, সেটা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। তখন আপনি আসে পাশে চেয়ে দেখলেন আপনার বন্ধুরা কেউ নেই। তারপরেও আপনি ভাবলেন আপনার বন্ধুরা সবাই এবসেন্ট, নতুন ছাত্ররা ভর্তি হয়েছে।

Continue reading

Argumentum ad Hominem ব্যাক্তিগত আক্রমণ।

আজকে একটি লজিকাল ফ্যালাসি নিয়ে আলোচনা করব যেটা হল Argumentum ad Hominem অথবা ব্যাক্তিগত আক্রমণ।

দুঃখের বিষয় হল, আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষেরো বেসিক কিছু লজিক বিষয় জ্ঞান কম আছে। যার কারনে তারা লজিকাল ফ্যালাসি (logical fallacy) বা কুযুক্তি গুলোতে অবতরণ করেন, এবং তর্কের সময় যুক্তি না দিয়ে ব্যাক্তিগত আক্রমন করে থাকেন।

Continue reading

নিচের ছবিটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম

নিচের ছবিটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম, তাতে অনেক মুমিন মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ছবিটা রিপোর্ট করেছেন। তাদের নাকি ধর্মানুভুতিতে আঘাত লেগেছে। অথচ ধর্ম আর একজন অসাধু ধর্মব্যবসায়ী এক না। আমি তো ইসলামের কোন নবী কে নিয়ে কটূক্তি করিনি । একজন ছাগল কে ছাগল বললে কেন ধর্মানুভুতিতে আঘাত লাগবে? বিদেশে যে কোন মানুষ কে নিয়ে কার্টুন বের হয়, এমন কি প্রেসিডেন্ট আর পোপ ও বাদ যায় না, কিন্তু তাদের মানসিকতা অনেক উন্নত বলে কেউ কিছু মনে করেনা। কার্টুন আর ছবির জন্য হত্যা, ভাংচুর আর মিছিল শুধুমাত্র মুসলিম বিশ্বেই ঘটে। দেখেন, আমি আপনাদের মতামত চাচ্ছি, কেউ আবার ছবিটা রিপোর্ট করবেন না। 🙂

Untitled design(4)

তিন টি যুক্তিগত ভ্রম (3 Logical Fallacies)

আজ তিন টি লজিকাল ফ্যালাসি নিয়ে আলোচনা করবো । অনেকেই তর্কের সময় নিজের অজান্তেই এসব লজিকাল ফ্যালাসি গুলো ব্যবহার করেন। দেখুন আপনি এগুল চিনতে পারেন কি না?

Continue reading

কোরান হাদিসের আলোকে রাতের বেলা সূর্য কোথায় যায়?

 

কোরানিক সূর্যাস্ত

কোরানিক সূর্যাস্ত

আমার খুব ই দুঃখ লাগে যে মানুষ আরবি না জেনে এবং কোরান হাদিস তফসির না পড়ে, নিজেদের মন গড়া ব্যাক্ষা দেয় এবং অসৎ উপায় অবলম্বন করে। জাকির নাইক যে ভিডিও টা দিয়েছেন, আপনার জানা উচিৎ যে জাকির নাইক একজন অসাধু ধর্ম ব্যবসায়ী, এবং কোন আরবি জানা লোক নয়। কোরানে স্পষ্ট ভাবে বলা আছে যে তিনি ওই স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যায় এবং সে সূর্য কে একটি পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। তার মানে কি পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্য  আসলেই অস্ত যায়? কোরানে কোথাও বলা হয় নি যে এটা যুলকারনাইনের কাছে মনে হয়েছে।
Continue reading