মনে করেন আপনি স্কুল বা কলেজের কোন ক্লাসে গেছেন। গিয়ে আপনি সিউর যে আপনি ঠিক ক্লাসে আছেন। কিন্তু ক্লাসে গিয়ে দেখলেন একজন নতুন প্রফেসর পড়াচ্ছেন। আপনি তখন ভাবলেন, ও, আজকে সাবস্টিটিউট টিচার এসেছে। তার পর টিচার যখন পড়ানো শুরু করল, সেটা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। তখন আপনি আসে পাশে চেয়ে দেখলেন আপনার বন্ধুরা কেউ নেই। তারপরেও আপনি ভাবলেন আপনার বন্ধুরা সবাই এবসেন্ট, নতুন ছাত্ররা ভর্তি হয়েছে।

এভাবে আপনি একের পর এক গোঁজামিল দিয়ে নিজের আগে থেকে জন্ম নেওয়া বিশ্বাস কে ধরে রেখেছেন এবং আপনি observation এর মাধ্যমে যত প্রমাণই পাচ্ছেন, সেগুলোকে আপনি প্রত্যাক্ষান করছেন, যদি সেটা আপনার পূর্ব নির্ধারিত বিশ্বাসের বিপরীতে যায়। আপনি সকল তথ্য প্রমাণ আপনার মত করে, নিজের বিশ্বাসকেই জোরালো করার জন্য ব্যাবহার করছেন।

এটাই Confirmation bias fallacy: পক্ষপাতদুষ্ট নিশ্চিত কুযুক্তি। এটা সকল ধার্মিকদের মধ্যেই বিদ্যমান। তারা আগেই তাদের ধর্ম গ্রন্থ পড়ে বা পারিবারিক শিক্ষা বা কুশিক্ষা নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে বসে থাকে। তাদের যতই প্রমাণ দেওয়া হোক, তারা গোঁজামিল দিয়ে তাদের পূর্বে নির্ধারিত সিদ্ধান্তেই অটল থাকে। এটাই অন্ধ বিশ্বাস।

ইংরেজিতে একটা কথা আছে “don’t lead the evidence to your conclusion but follow the evidence to reach conclusion”

ধর্মগ্রন্থের দাবি সৃষ্টিকর্তা আছে, এবং এটা বিশ্বাস করতে হবে প্রমাণ ছাড়াই। না করলে সৃষ্টিকর্তা আগুনে পুড়াবেন । যারা এর বিপক্ষে যুক্তি দিবে তারা শয়তান না হয় পাগল।

আপনি আগেই সিদ্ধান্ত নিয়ে বসে আছেন। অথচ default position প্রমান ছাড়া কোন প্রস্তাব কে অন্ধ ভাবে মেনে না নেওয়া।

Logical Fallacies

Leave a Reply

Discover more from সত্যের সন্ধানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading