আমি কেন বিজ্ঞানে বিশ্বাস করি?

প্রায়ই মুমিনদের কাছ থেকে এই অভিযোগ পাওয়া যায় যে আপনিও তো অন্ধ ভাবে বিজ্ঞানে বিশ্বাস করেন। আসলে কি আমি বিজ্ঞানে অন্ধ বিশ্বাসী? আমি বিজ্ঞানে বিশ্বাস করি কিন্তু অন্ধ বিশ্বাসী নই। কারণ বিজ্ঞান আর ধর্মের অন্ধ বিশ্বাস এক না, কোন দিন এক হতে পারেনা।

Continue reading

কিছু কমন বিষয় এবং কিছু শব্দের অর্থ

আজকে কিছু কমন বিষয় এবং কিছু শব্দের অর্থ দিয়ে শুরু করছি।

বিশ্বাস: বিশ্বাস (belief) হচ্ছে যেটা সত্য বা সম্ভাব্য সত্য বলে আপনি মনে করেন সেটা। বিশ্বাস পরিবর্তন হতে পারে নতুন তথ্য হাতে আসার সাথে ।
ধর্মীয় বিশ্বাস (faith) হচ্ছে অন্ধ বিশ্বাস এটা যেহেতু কোন যুক্তি প্রমাণ ছাড়াই, তাই এটাতে মানুষ অটল থাকে।

Continue reading

“God of the gaps fallacy” শূন্যস্থান পূরণের ঈশ্বর কুযুক্তি

এই লজিকাল ফ্যালাসিটা অনেকটা Argument from Ignorance Fallacy এর মতই। এটারও উৎপত্তি অজ্ঞতা থেকে।

যেখানেই অজ্ঞতা সেখানেই ঈশ্বর। মানুষ ঈশ্বরকে ব্যাবহার করে যখন সে কোন ঘটনার প্রকৃত কারণ খুঁজে পায় না।

Continue reading

Confirmation bias fallacy: পক্ষপাতদুষ্ট নিশ্চিত কুযুক্তি

মনে করেন আপনি স্কুল বা কলেজের কোন ক্লাসে গেছেন। গিয়ে আপনি সিউর যে আপনি ঠিক ক্লাসে আছেন। কিন্তু ক্লাসে গিয়ে দেখলেন একজন নতুন প্রফেসর পড়াচ্ছেন। আপনি তখন ভাবলেন, ও, আজকে সাবস্টিটিউট টিচার এসেছে। তার পর টিচার যখন পড়ানো শুরু করল, সেটা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়। তখন আপনি আসে পাশে চেয়ে দেখলেন আপনার বন্ধুরা কেউ নেই। তারপরেও আপনি ভাবলেন আপনার বন্ধুরা সবাই এবসেন্ট, নতুন ছাত্ররা ভর্তি হয়েছে।

Continue reading

Argumentum ad Hominem ব্যাক্তিগত আক্রমণ।

আজকে একটি লজিকাল ফ্যালাসি নিয়ে আলোচনা করব যেটা হল Argumentum ad Hominem অথবা ব্যাক্তিগত আক্রমণ।

দুঃখের বিষয় হল, আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষেরো বেসিক কিছু লজিক বিষয় জ্ঞান কম আছে। যার কারনে তারা লজিকাল ফ্যালাসি (logical fallacy) বা কুযুক্তি গুলোতে অবতরণ করেন, এবং তর্কের সময় যুক্তি না দিয়ে ব্যাক্তিগত আক্রমন করে থাকেন।

Continue reading

নিচের ছবিটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম

নিচের ছবিটা আমি একটা গ্রুপে দিয়েছিলাম, তাতে অনেক মুমিন মুসলমানেরা ক্ষুব্ধ হয়ে ছবিটা রিপোর্ট করেছেন। তাদের নাকি ধর্মানুভুতিতে আঘাত লেগেছে। অথচ ধর্ম আর একজন অসাধু ধর্মব্যবসায়ী এক না। আমি তো ইসলামের কোন নবী কে নিয়ে কটূক্তি করিনি । একজন ছাগল কে ছাগল বললে কেন ধর্মানুভুতিতে আঘাত লাগবে? বিদেশে যে কোন মানুষ কে নিয়ে কার্টুন বের হয়, এমন কি প্রেসিডেন্ট আর পোপ ও বাদ যায় না, কিন্তু তাদের মানসিকতা অনেক উন্নত বলে কেউ কিছু মনে করেনা। কার্টুন আর ছবির জন্য হত্যা, ভাংচুর আর মিছিল শুধুমাত্র মুসলিম বিশ্বেই ঘটে। দেখেন, আমি আপনাদের মতামত চাচ্ছি, কেউ আবার ছবিটা রিপোর্ট করবেন না। 🙂

Untitled design(4)

তিন টি যুক্তিগত ভ্রম (3 Logical Fallacies)

আজ তিন টি লজিকাল ফ্যালাসি নিয়ে আলোচনা করবো । অনেকেই তর্কের সময় নিজের অজান্তেই এসব লজিকাল ফ্যালাসি গুলো ব্যবহার করেন। দেখুন আপনি এগুল চিনতে পারেন কি না?

Continue reading

কোরান হাদিসের আলোকে রাতের বেলা সূর্য কোথায় যায়?

 

কোরানিক সূর্যাস্ত

কোরানিক সূর্যাস্ত

আমার খুব ই দুঃখ লাগে যে মানুষ আরবি না জেনে এবং কোরান হাদিস তফসির না পড়ে, নিজেদের মন গড়া ব্যাক্ষা দেয় এবং অসৎ উপায় অবলম্বন করে। জাকির নাইক যে ভিডিও টা দিয়েছেন, আপনার জানা উচিৎ যে জাকির নাইক একজন অসাধু ধর্ম ব্যবসায়ী, এবং কোন আরবি জানা লোক নয়। কোরানে স্পষ্ট ভাবে বলা আছে যে তিনি ওই স্থানে পৌঁছালেন যেখানে সূর্য অস্ত যায় এবং সে সূর্য কে একটি পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন। তার মানে কি পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে সূর্য  আসলেই অস্ত যায়? কোরানে কোথাও বলা হয় নি যে এটা যুলকারনাইনের কাছে মনে হয়েছে।
Continue reading

আল্লাহ্‌র ভৌগলিক জ্ঞান আরবেই সীমাবদ্ধ

দেশ ভেদে ১৯ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত রোজা রাখছেন ইউরোপের মুসলমানরা। পৃথিবীর উত্তর অঞ্চলের মুসলমানরা বিশেষত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর (১. আইসল্যান্ড ২. সুইডেন ৩. নরওয়ে ৪. ডেনমার্ক ৫. ফিনল্যান্ড) অধিবাসীরা দীর্ঘ সময় রোজা রাখেন। তাদের রোজার দৈর্ঘ্য প্রায় ২০ ঘন্টা। আবার আইসল্যান্ড ও গ্রীনল্যান্ডে বসবাসরত মুসলমানদের রোজার সময়ের দৈর্ঘ্য গড়ে ২১ ঘন্টা।

Continue reading

হঠাৎ রাস্তায় একদিন।

বিবেকানন্দ  রাস্তায় বেরিয়েছে চা আর সিগারেট খাবে বলে। এমন সময়  পাড়ার দুই হুজুর এসে পাকড়াও করলো।

প্রথম হুজুর বলল: তোকে না বলেছিলাম ইচলাম ধর্ম নিয়ে কোন স্ট্যাটাচ দিবিনা, তা তুই দিলি কেন?

এবার দ্বিতীয় হুজুর বলল: তুই হিন্দু, হিন্দু ধর্ম নিয়ে লেখা লেখি কর, আমাদের কোন আপত্তি নাই, কিন্তু যে বিষয় তোর জ্ঞান নেই সে বিষয় লিখতে যাস কেন?

বিবেকানন্দ বেশ ভয়ে ভয়ে বলল – আজ্ঞে, আমি হিন্দু নই, আমি নাস্তিক।

প্রথম হুজুর: তুই তো এখন নাস্তেক কিন্তু তোর জন্ম তো হিন্দু ঘরে।

বিবেকানন্দ বলল : না, আমার বাবা মা ও নাস্তিক ছিল ।

হুজুর যেন বেশ মজা পেয়ে গেছে, এভাবে বলল তা বেশ ভালো, সমৎকার। তা তোর নাম টা হিন্দু হিন্দু কেন?

বিবেকানন্দ বলল –  আমার জন্ম যখন হয় তখন বাবা মারা যায় দাঙ্গায়। আমার মা আমাকে প্রথমে মুসলমানদের ভয়ে নাম  দিয়েছিল আব্দুল্লাহ।

আমি স্কুলে ও এই নামে ভর্তি হই । তার পর বড় হয়ে যখন লেখা লেখি শুরু করি তখন সবাই বলতো তুই হিন্দু হয়ে মুসলমান নাম রাখলি কেন? তুই একটা ছুপা । তার পর আমি নিজেই আমার নাম পাল্টে বিবেকানন্দ রাখি।

তখন সবাই বলে তুই হিন্দু হয়ে মুসলমান ধর্ম কে বাঁশ দিস কেন? এখন আপনারা বলুন আমি কয়বার নাম চেঞ্জ করবো?

আমি কিন্তু সব ধর্মের বিরুদ্ধেই লিখতাম কারন আমার বাবা মারা যাওয়ার পর আমারা কাউকে পরিচয় দেইনি আমারা হিন্দু। আমাদের কিন্তু কোন ধর্মেই বিশ্বাস ছিল না।

হুজুর বলল: তুই তো নাস্তেক, তো তুই একটা নাস্তেক নাম রাখবি যেমন চার্লস ডারউইন, অথবা হিটলার।

বিবেকানন্দ বলল – দেখুন চার্লস ডারউইন, বা হিটলার কেউই নাস্তিক ছিল না তারা ছিল মুসলমান।

হুজুর ক্ষেপে গিয়ে বলল: তারা মুসলমান হয় কিভাবে?

বিবেকানন্দ বলল –  তারা ঈসা নবীর অনুসারী ছিল অর্থাৎ মুসলমান। আর আপনাদের মতে আদম (আঃ) থেকে শুরু করে সবাই মুসলমান, তো চার্লস ডারউইন, আর হিটলার কে বাদ দিবেন কেন?

হুজুর এবার আরও ক্ষেপে গিয়ে বলল: তোকে তো আগেই বলেছি, কোরান হাদিস না পড়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে কিছু লিখবি না, তোর এত সিমিত জ্ঞান নিয়ে লিখিস কেন?

বিবেকানন্দ বলল – আমি তো ইসলাম ধর্ম নিয়ে কিছু লিখিনি, শুধু স্ট্যাটাস দিয়েছিলাম যে একটা শান্তির ধর্ম আছে, নাম বলব না, যেটার বিরুদ্ধে কিছু লিখলে কল্লা থাকবে না।

হুজুর বলল: চালাকি পেয়েছিস না? কোন ধর্মের বিরুদ্ধে লিখলে তোর কল্লা থাকবে না সেটা কি আমি বুঝি না?

 

31317704_223635558391051_646795604545414685_n