বাংলাদেশের কিছু মানুষ যে মূর্খ আর অসভ্য তা বেশ কিছু ফেসবুক পোস্ট দেখে বুঝতে পারছি। এবং দুঃখের সাথে বাধ্য হয়েই এই পোস্ট টি লিখছি।
যারা উন্নত বিশ্বে ঘুরেছেন তারা জানেন যে মানুষ কতটা এগিয়ে গেছে। সে তুলনায় আমাদের দেশ অনেক পিছিয়ে। আমাদের দেশের মানুষের মধ্য থেকে মানবতা, ভদ্রতা ইত্যাদি লোপ পেতে চলেছে।
ইদানিং যে জিনিষটা দেখতে পাচ্ছি তা হল ধর্মের লেবাসে যাই করা হবে সেটা হালাল। তা সেটা ধর্ষণ ই হোক, বা অঙ্গ হানি, পাথর মারা, চাবুক কিংবা বেত্রাঘাতের মত জঘন্য কাজ গুলি হলেও।

