ইদানীং একটি খবর এসেছে দৈনিক ইত্তেফাক, ইনকিলাব সহ আরও কিছু পত্রিকায়, যে কোয়ারেন্টাইনের আবিষ্কারক হযরত মুহাম্মদ (সঃ) সেটা যে ভুয়া এবং হাস্যকর, তা বলার অপেক্ষা রাখেনা। অথচ যারা সত্যিকার ইসলাম জানেনা তারা এগুলো পড়ে বাহবা দেয়, অথচ এই সব খবর যে ইসলাম কে বিকৃত করছে সেদিকে কোন খেয়াল নেই।
তবে হ্যাঁ, নবী মোহাম্মাদ (সঃ) কপি পেস্টের জনক, এটা আমরা স্বীকার করি। ইসলাম ধর্মের অনেক কিছুই ইহুদি এবং পৌত্তলিক ধর্ম থেকে কপি পেস্ট করা। যেমন আজান দেওয়া। কোরানের অনেক অংশ তাওরাত এবং ইঞ্জিল থেকে কপি করা।
দেশের দৈনিক পত্রিকা গুলো আসলে ওয়াজিদের মতোই, crowd -pleaser, অর্থাৎ এরা সত্য মিথ্যার ধার ধারেনা, এরা মানুষ যা চায় তাই বলে তাদের ব্যবসার খাতিরে।
এখন কোন মোডারেট মুসলিম কে যদি বলেন যে ইসলামে বউ পেটানো জায়েজ বা কাফের হত্যা করা জায়েজ তখন তারা বলবে – না না না না না , আপনাকে প্রেক্ষাপট জানতে হবে, আপনাকে সানে নুযূল জানতে হবে, কোরানের অর্থ বোঝা আসলে সহজ নয়, যেখানে কতল কর বা প্রহার কর বলা হয়েছে, সেটা সঠিক “Context” এ আদর কর হয়ে যায়।
.
কিন্তু আপনি যদি বলেন যে কোয়ারেন্টাইনের আবিষ্কারক হযরত মুহাম্মদ (সঃ), তখন তারা এক কথায় বিশ্বাস করবে, কোন প্রেক্ষাপট বা ব্যাখ্যা চাইবে না।
এখন আসলে দেখুন রোগ নিয়ে ইসলামে কি বলে এবং নবী কি বলেছেন। হাদিস থেকে পাওয়া যায় রোগ শোক দিয়ে আল্লাহ্ মানুষকে পরীক্ষা করে অথবা আল্লাহ্র গজব পড়ে। নবীর কোন ধারনাই ছিল না যে জীবাণু রোগ ঘটায়। তাই কোয়ারেন্টাইনের আবিষ্কারক হযরত মুহাম্মদ (সঃ) এটা সম্পূর্ণ মিথ্যা।
দৈনিক ইত্তেফাক আবার মার্কিন এক বিজ্ঞানীর রেফারেন্স দিয়ে বলেছে – সর্বপ্রথম কোয়ারেন্টাইন উদ্ভাবন করেন মোহাম্মদ (সা.): এখানে মার্কিন গবেষক ড. ক্রেইগ কন্সিডাইন এর একটি আর্টিকেলের রেফারেন্স দেওয়া হয়েছে।

