ইসলাম শান্তির ধর্ম, এটা মডারেটরা জানে কিন্তু মডারেটরা যেটা জানেনা সেটা হচ্ছে এই শান্তির ধর্ম নিয়ে কেউ কটূক্তি করলে তার কল্লা ফেলে দিতে হবে ।
ফেসবুক স্ট্যাটাস কে কেন্দ্র করে হত্যার ঘটনা বাংলাদেশে নতুন নয়। এমন একটি ঘটনা ঘটে গেল আজ (রোববার সকাল সাড়ে ১০টায়) বোরহানউদ্দিন পৌরসভার ঈদগাহ মাঠে ।
ঘটনায় ক্ষুব্ধ জনতা খ্যাপা হায়নার মতো পুলিশকে ছিঁড়ে ফেলতে চায়। পুলিশ বলছে, এক যুবকের হ্যাক হওয়া আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বক্তব্য ছড়ানোর ঘটনা থেকে এ পরিস্থিতির সূত্রপাত।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিপ্লব চন্দ্র শুভ নামের এক ব্যক্তির বিচারের দাবিতে আজ ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তৌহিদী জনতা।
এই সমাবেশের জন্য তারা পুলিশের কাছ থেকে কোন প্রকার অনুমতি পান নি। অনুমতি ছাড়াই তারা সেই জায়গায় অবস্থান নেয়। এক পর্যায় পুলিশ ‘বাটামারা পীর সাহেব’ মাওলানা মহিবুল্লাহকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধে করে এবং তাঁকে ঈদগাহ জামে মসজিদের দোতলায় নিয়ে যায়। ওই সময় গুঞ্জন ওঠে, মাওলানা মহিবুল্লাহকে পুলিশ আটক করেছে। এ গুঞ্জন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশের দাবি, উত্তেজিত লোকজন পুলিশের ওপর হামলা করলে তারা গুলি করতে বাধ্য হয়। (সুত্রঃ প্রথম আলো – ভোলায় পুলিশের সঙ্গে ‘তৌহিদী জনতা’র সংঘর্ষ, নিহত ৪)
আমি যে কয়টা ভিডিও ফুটেজ দেখলাম তাতে মনে হয়েছে জিহাদি জনতা সেই হিন্দু ছেলে টিকে এবং পুলিশদেরকে জিন্দা কবর দিয়ে দেবে।
তারা ইমামের কক্ষে আশ্রয় নেওয়া পুলিশদের বের করার জন্য জানলা দরজায় মোটা মোটা লাঠি দিয়ে আঘাত করতে থাকে এবং ইট পাটকেল ছুড়তে থাকে। তারা কক্ষের জানালা ভেঙ্গে ফেললে পুলিশ গুলি ছুঁড়তে বাধ্য হয়।
মডারেট রা বলবে এরা ছহিহ মুসলিম নয়। ইসলামে কোন জিহাদের স্থান নেই। আর যারা সত্যি কারের মুসলিম, তারা বলবে নবীকে গালি দিলে এই বাংলার বুকে তার স্থান হবেনা। তার কল্লা ফেলে দিতে হবে। হ্যাঁ। এটাই সত্যিকারের ইসলাম।
ইসলামে যে জিহাদ ফরজ করা হয়েছে, এটা মডারেটরা জানেনা। আর ফেতনা সৃষ্টিকারীদের একমাত্র শাস্তি কল্লা ফেলে দিতে হবে। এটাই আল্লাহ্র বিঁধান আর আল্লাহ্র জমিনের বুকে কাফেরদের শেষ পরিণতি । পরকালে তাদের জন্য রয়েছে আরও কঠিন শাস্তি।

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে ৪ জন … boishakhionline.com

ভোলায় সংঘর্ষ, হেলিকপ্টারে …dainiknoapara.com

ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে নিহতের …onebanglanews.com

Pingback: ধর্মীয় অনুভুতি বড় ভয়ংকর জিনিষ | সত্যের পুজারি
Pingback: বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে মিথ্যাচার – কিন্তু কেন? | সত্যের সন্ধানী